আবদুর রহমান, আলীকদম (বান্দরবান):
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণের সমাপনী

বান্দরবানের আলীকদম উপজেলায় তরুণ ক্রীড়াবিদদের অংশগ্রহণে অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আলীকদম সরকারি মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম (টিআই), আলীকদম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৪ জন উদীয়মান ফুটবলার অংশগ্রহণ করেন। তাদের দক্ষতা উন্নয়নে একজন হেড কোচ ও একজন স্থানীয় সহকারী কোচ দায়িত্ব পালন করেন। ১০ দিনের নিবিড় প্রশিক্ষণে খেলোয়াড়দের মৌলিক কৌশল, বল নিয়ন্ত্রণ, পাসিং, শট নেওয়া, রক্ষণভাগের কৌশল, ফিটনেস উন্নয়ন এবং টিমওয়ার্কের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতেও জোর দেওয়া হয়।

আরো পড়ুন...  আলীকদমে প্রাথমিক শিক্ষায় চরম অব্যবস্থাপনা: তিন স্কুলে শিক্ষক অনুপস্থিত, চলছে ‘বর্গা শিক্ষক’ নির্ভর পাঠদান

প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারী খেলোয়াড়কে ৩ হাজার ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের শুরুতেই তাদের জার্সি, ফুটবল বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করা হয়, যা তাদের উৎসাহ ও অংশগ্রহণকে আরও গতিশীল করে তোলে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষ, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এমন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান কিশোররা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত ও পরিকল্পিত প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে পার্বত্য এলাকার ফুটবল প্রতিভারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুধু ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে না, বরং তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০