আলী আজীম, মোংলা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন

মোংলায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং স্থানীয় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিবারের মতো এবারও অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. তন্ময় সাহার নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় প্রয়োজনীয় ওষুধ ও বিনামুল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। অনেক রোগীর দীর্ঘদিনের চোখের সমস্যার প্রাথমিক সমাধানও দেওয়া হয়।

আধুনিক এ ভিশন সেন্টারের মাধ্যমে নিয়মিত চোখের পরীক্ষা, ছানি রোগী বাছাই ও ফলোআপ সেবা চালু রয়েছে। নির্বাচিত রোগীদের নিরাপদ পরিবহনের মাধ্যমে বাগেরহাট চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়।

চোখের এক রোগী বলেন, চোখে ছানি পড়েছে। আমরা গরিব মানুষ, বাইরে অপারেশন করাতে ২৫/৩০ হাজার টাকা লাগে। ফ্রি শুনে এখানে এসেছি।

আরো পড়ুন...  হাজী মজিবর রহমান প্যাদার সফল অপারেশন, দোয়া কামনা

আরেকজন বলেন, কয়েক বছর আগে এখান থেকে এক চোখের অপারেশন করিয়েছিলাম। এবার মাইকে শুনে অন্য চোখের জন্য এসেছি। ফ্রি সেবা পেয়ে খুব ভালো লাগছে।

স্থানীয় মানুষদের জন্য এটি এখন একটি নিয়মিত ও আস্থার জায়গা হয়ে উঠেছে। স্থানীরা বলছেন, মোংলার দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৩ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাগেরহাটে দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন শেষে আবার মোংলায় পৌঁছে দেয়া হবে বলে আয়োজকরা জানান।

আয়োজকরা বলেন, আমাদের লক্ষ্য, অর্থাভাবে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০