রেজাউল করিম, সুন্দরগঞ্জ, প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে নারী দিবস উদযাপন: আলোচনা ও পুরস্কার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রোববার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি নারী অধিকার, সমতা এবং সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি। সভার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। তিনি নারীর মর্যাদা ও সমতার জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহদুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমীর মো. একরামুল হক, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হামিদুর রহমান, এবি পাটির উপজেলা আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মো. আব্দুল মান্নান আকন্দ এবং সাংবাদিক জাহিদ কামাল। বক্তারা নারী শিক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নের পাশাপাশি সমাজে নারীর অংশগ্রহণ ও সমতার গুরুত্বের উপর আলোকপাত করেন।

আরো পড়ুন...  বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

আলোচনা সভার পর নারী দিবস উপলক্ষে বালিশ খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অনুপ্রেরণা জাগিয়ে দেন। পুরস্কার বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নারী অধিকার ও সমতার বার্তা বহন করা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলায় নারী অধিকার ও সমতার বার্তা সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় সমাজকর্মী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমানাধিকারের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।

এ ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০