উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবি অভিযান ইয়াবাসহ গ্রেফতার

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সৈয়দ আব্দুল কাদের (২৩), যিনি নড়াইলের লোহাগড়া থানার শামুখখোলা গ্রামের বাসিন্দা এবং সৈয়দ আবদার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মার্চ) বিকেলে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক। তার তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান।

অভিযানকালে নোয়া গ্রামস্থ এমদাদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে হেদায়েত আলী জুন্নুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে সৈয়দ আব্দুল কাদেরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য হিসেবে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইলের লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন...  মহিপুরে শিশুশ্লীলতাহানি, বৃদ্ধ গ্রেফতার

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন হতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সাধারণ মানুষ ডিবি পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, “মাদকমুক্ত নড়াইল” গড়ার লক্ষ্যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। জেলার সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

১

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৩

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৪

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৫

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৬

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৭

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৮

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৯

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১০

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৩

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৪

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৫

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৮

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

২০