মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: নলডাঙ্গার ইউএনও

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য বরাদ্দ জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কারসাজি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নলডাঙ্গা একটি বিলহালতি অধ্যুষিত এলাকা। এখানে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে সেচ কার্যক্রম ও পরিবহনের জন্য বিপুল পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন হয়। এ কারণে কৃষকদের কথা বিবেচনায় রেখে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষ সচেতন হলে এবং অপচয় রোধ করা গেলে তেলের সংকট তৈরি হবে না। নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প ‘প্রপান ফিলিং স্টেশন’-এ জ্বালানি তেল পৌঁছালে একজন ট্যাগ অফিসারের উপস্থিতিতে তা আনলোড করা হবে এবং পরে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা হবে।

আল এমরান খান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে শুধু বিশেষ প্রয়োজনেই জ্বালানি তেল ব্যবহারে সচেতন হতে হবে।

এদিকে নলডাঙ্গার একমাত্র পেট্রোল পাম্প ‘প্রপান ফিলিং স্টেশন’ গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে কৃষক ও পরিবহন চালকেরা প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

জ্বালানি সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সেচনির্ভর কৃষকরা। স্থানীয়রা দ্রুত পাম্প চালু করে সঠিকভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০