শরিফ মিয়া, ইসলামপুর (জামালপুর)
১৬ এপ্রিল ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে সাংবাদিকের জমি দখলের চেষ্টা, পুলিশ ও সাংবাদিকদের হত্যার হুমকি

জামালপুরের ইসলামপুরে দৈনিক সংগ্রাম-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মনির হোসেনের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়েছে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের কিসমতগোবিন্দী মৌজায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই তাণ্ডব চালানো হয়। এসময় বাধা দিতে গেলে পুলিশ ও সাংবাদিকদেরও প্রাণনাশের হুমকি দেয় দখলকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সুরুজ, সোনাহার ও বাবুলসহ প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল সাংবাদিক মনির হোসেনের পৈত্রিক জমিতে অনাধিকার প্রবেশ করে।

খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে দখলকারীরা চরম ঔদ্ধত্য প্রদর্শন করে। তারা দেশীয় অস্ত্র উঁচিয়ে পুলিশ ও সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বলে এবং হত্যার হুমকি দেয়। এর আগে গত শুক্রবারও তারা জমিটি দখলের চেষ্টা করলে ৯৯৯-এ কলের ভিত্তিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল।

অভিযুক্ত সুরুজ প্রকাশ্যেই আইনের তোয়াক্কা না করার ঘোষণা দিয়ে বলেন, “আমাদের আদালতের প্রয়োজন নেই, আমরা চাষাবাদ চালিয়ে যাব।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এই চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।এই দুর্ধর্ষ চক্রের ভয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরো পড়ুন...  সোনালি আঁশে সোনালি স্বপ্ন, লাভের মুখে ইসলামপুরের পাটচাষিরা

ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন বলেন, “পৈত্রিক জমি রক্ষায় আমি প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছি। বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও দখলকারীরা তা অমান্য করার চেষ্টা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০