মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২১ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামারখালী নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে সংযোগ সড়কের অভাবে কার্যত অকার্যকর হয়ে পড়ে আছে। ফলে সেতুর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, কামারখালী নদীর ওপর প্রায় ৭০ মিটার দীর্ঘ আরসিসি সেতুটি নির্মাণ করা হয় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এবং দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দিরাই-এর বাস্তবায়নে ২০১৫ সালের ১১ এপ্রিল সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। তৎকালীন সরকারের উদ্যোগে প্রয়াত রাজনীতিবিদ ও সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের প্রচেষ্টায় এই সেতু নির্মিত হয় বলে স্থানীয়রা জানান।

তবে নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় এক দশক পার হলেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি এখন জনগণের কোনো কাজে আসছে না। স্থানীয়দের অভিযোগ, সড়ক না থাকায় সেতুটি শুধু একটি স্থাপনা হিসেবেই দাঁড়িয়ে আছে, বাস্তবে এর মাধ্যমে কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন...  কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত

এলাকার বাসিন্দারা জানান, গত এক বছরেরও বেশি সময় ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে পায়ে হেঁটেও পারাপার করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে দুর্ভোগ আরও বাড়ে, তখন যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামের বাসিন্দা এবং মরহুম আলহাজ্ব এখলাছুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, “এই সড়কটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী জগদল কলেজ, রায়বাঙ্গালী আলীম মাদ্রাসা ও জগদল উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”

তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, স্থানীয় সাধারণ মানুষও জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ছেন। চিকিৎসা, বাজার বা অন্যান্য প্রয়োজনে দ্রুত যাতায়াত সম্ভব হচ্ছে না, যা জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে কার্যকর করা হোক। তারা সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০