মো: রাহাত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোডশেডিংয়ে বিপাকে শাহজাদপুরের এসএসসি পরীক্ষার্থীরা

লোডশেডিং

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। পরীক্ষা ঘনিয়ে আসার এ সময়ে এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

বিশেষ করে সন্ধ্যা ও রাতের দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না। অনেকেই বাধ্য হয়ে মোমবাতি বা চার্জ লাইটের আলোতে পড়াশোনা করছে, যা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা জানায়, দিনের তুলনায় রাতই তাদের পড়াশোনার প্রধান সময়। কিন্তু ওই সময়েই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। এতে পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিভাবকরাও জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সন্তানদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং তাদের মানসিক চাপ বাড়ছে। আসন্ন পরীক্ষার ফলাফল নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা।

এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ,ক্ষিদ্রচাপড়ীতে যুব সমবায়ের বর্ণাঢ্য বর্ষপূর্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০