প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
২৬ এপ্রিল ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনবাগে গোল্ডকাপের ফাইনালে উত্তেজনা—এক গোলেই শিরোপা, বালিকায় ট্রাইব্রেকারে নাটকীয় জয়

নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক ভিড় দেখা যায়।

মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, খেলা দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। পুরো এলাকা যেন পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার, সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলসহ অনেকে।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক বিভাগে অস্টদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে মমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

আরো পড়ুন...  নড়াইলে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত দিল পুলিশ

পুরো ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা ও দর্শকদের উচ্ছ্বাস। ধারাভাষ্যে ছিলেন মাস্টার নুর হোসেন সুমন, যার প্রাণবন্ত উপস্থাপনায় খেলা আরও উপভোগ্য হয়ে ওঠে।

তীব্র রোদ ও গরমের মধ্যেও খেলোয়াড়, অতিথি ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি ছিল না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতের খেলোয়াড় গঠনে সহায়ক।

শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ, উচ্ছ্বাস ও ক্রীড়াসুলভ পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এই টুর্নামেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০