পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমিতির ভোটগ্রহণ: আনারস ও হরিণ প্রতীকের জয়

চট্টগ্রামের পটিয়ায় সরকারি রেজিস্ট্রেশনভুক্ত অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির অধীনে আনোয়ারা-মুরালি রোড লাইনম্যান নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বৈলতলী রোডের সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ২৪৬ জন ভোটারের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে নুরুল করিম ‘আনারস’ প্রতীকে ১২৬ ভোট পেয়ে প্রথম লাইনম্যান এবং মুহাম্মদ মহিউদ্দিন ‘হরিণ’ প্রতীকে ১০৪ ভোট পেয়ে দ্বিতীয় লাইনম্যান নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আকতার হোসেন (প্রজাপতি) ৯৮ ভোট, জসিম উদ্দিন (ঘোড়া) ৭০ ভোট, আবদুল নুর (দেয়ালঘড়ি) ৫০ ভোট এবং আবদুল করিম (উড়োজাহাজ) ১৮ ভোট পেয়েছেন।

নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পটিয়া অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু)।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি লোকমান হোসেন বাছা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলাল, আমির হোসেন রিপন, আলী আজগর ও মোজাম্মেলসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা মোতায়েন ছিলেন। সম্পূর্ণ গণতান্ত্রিক ও স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট সম্পন্ন হওয়ায় সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সিএনজি চালক ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০