শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

বাগেরহাটে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। এদিকে বৃষ্টিপাতে পৌর শহরসহ  মোরেলগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা তিন দিনের বৃষ্টিপাতে বাগেরহাট পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধ হয়ে পড়েছেন। বর্ষণে কখন একটানা আবার কখনও কখনও থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টিপাত হচ্ছে বাগেরহাট উপকূল জুড়ে।

দিনমজুর(ভ্যানচালক) মো. জব্বার হাওলাদার বলেন, বৃষ্টিতে কোন কাজ কর্ম নেই, তাই অলস বসে থাকতে হচ্ছে। কাজ না থাকলে আয় হবে কিভাবে আর সংসারও চালাবো কেমন করে। ফল ব্যবসায়ী লাল মিয়া বলেন, সামান্ন বৃষ্টিতে তলিয়ে যায় শহর বেচা বিক্রি নেই প্রায় ২ঘন্টা। কিভাবে মাহজনদের টাকা দিবো?। টেকশই ভেড়িবাঁধ হলে শহরে আর পানি জমে থাকবে না।

বারইখালীর সৈয়দ মোস্তাফিজুর রহমান নান্নু বলেন, বৃষ্টিতে রাস্তায় ও বাড়িতে হাটুর নিচে পানি। রান্না ঘরে পানি ওঠায় ৩দিন ধরে রান্নাবান্না অন্যের বাড়ি থেকে করে আনতে হচ্ছে। একই এলাকার  মোর্শেদা বেগম বলেন, বৃষ্টিতে ঘরে পানি উঠায় রান্না করতে হচ্ছে  জোয়ারের ভাটা হলে। ঘরে রান্নাসহ ছেলে-মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টির পানি জমে জেলার জলাবদ্ধতায় প্রায় ৩০ গ্রাম।

আরো পড়ুন...  ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

এদিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা, সানকিভাঙ্গা, পাঠামারা, খাউলিয়া বাজারের ব্রিজসহ হুমকির মুখে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, বদনীভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৮০নং বি পাঠামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহরবুনিয়ার এসবি মাধ্যমিক বিদ্যালয় নদীর তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ওই সকল গ্রাম। এদিকে দীর্ঘদিন ধরে পানগুছি নদী অব্যাহত ভাঙনের ফলে ফসলি জমি, বাড়িঘর গাছপালা বিলীন হয়ে নদীগর্ভে চলে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার।

পৌর শহরের কাপুড়িয়া পট্টি কাঁচা বাজার কলেজ রোড, কেজি স্কুল সড়ক, উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে গিয়ে শহরের দোকানিদের ক্রয়-বিক্রয় দিনে প্রায় ৪/৫ ঘণ্টা বন্ধ হয়ে পড়েছে।রাতেও ঠিক একই সময় পানিতে তলিয়ে যায় সব এলাকা। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

মোরেলগঞ্জ শহরের ফল ব্যবসায়ী মিজান শেখ, কসমেটিকস ব্যবসায়ী হারুন মোল্লা, গার্মেন্টস ব্যবসায়ী পলাশ শিকদার বলেন, দুপুর ১২টা  থেকেই বাজারের রাস্তায় পানির চাপ বেড়ে যায় দোকানে ঢুকে পড়ে পানি। ৪/৫ ঘণ্টা বসে থাকতে হয়। গ্রাম থেকে আশা ক্রেতারা চলে যায় তড়িঘড়ি করে। এ ভোগান্তি থেকে কবে আমাদের মুক্তি মিলবে তাও জানা নেই।

আরো পড়ুন...  কিশোরগঞ্জ যুবদল নেতৃত্বে মাসুদ সুমনকে ঘিরে আলোচনা

বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বলেন, মোরেলগঞ্জ শহর সংলগ্ন রামপাল-মোংলা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত ৯৫ কিলোমিটার বেড়িবাঁধের জন্য সম্ভাব্যতা সমীক্ষার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে পানগুছি নদীর ভাঙন হতে বাগেরহাট জেলা সদর সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুনঃখনন শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ সকল কাজ শেষ হলে আশা করছি এ সকল সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০