ইতিহাস ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অমিতের সঙ্গে নাচলেন শাবনূর, ভাইরাল কালজয়ী গানে ‘নস্টালজিয়া’

অমিতের সঙ্গে নাচলেন কালজয়ী গানে শাবনূর
শাবনূর ও অমিত হাসান I ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের মনে তার আবেদন কমেনি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই এক ঘরোয়া আড্ডায় তার নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের যুক্তরাষ্ট্রের বাসায় বসেছিল তারকাদের এক বিশেষ আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, মাহিয়া মাহি সহ আরও অনেকে। আড্ডার একপর্যায়ে বেজে ওঠে কালজয়ী গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও…’। সেই গানের তালে অমিত হাসানের সঙ্গে নেচে ওঠেন শাবনূর। শুধু নাচ নয়, অমিতের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইতেও দেখা গেছে তাকে। কাজী মারুফ এই আনন্দঘন মুহূর্তগুলো লাইভ ও ভিডিওর মাধ্যমে শেয়ার করতেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শাবনূর ও অমিত হাসানের রসায়ন ভক্তদের মনে করিয়ে দিয়েছে নব্বইয়ের সোনালি সময়ের কথা।

জানা গেছে, শাবনূর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। কথিত ছিল, বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি। গত বছরের এপ্রিলে অসুস্থ মাকে নিয়ে মাত্র ৮ ঘণ্টার জন্য সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য বদলে যায়। একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন শাবনূর। মা-কে ছেলে জানিয়েছিল সে আমেরিকা দেখতে চায়, আর ছেলের সেই ‘হ্যাঁ’-র জন্যই নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজান শাবনূর।

আরো পড়ুন...  আবেদনময়ী লুকে জয়া আহসান

যুক্তরাষ্ট্রে গিয়ে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন এই ড্রিমগার্ল। সমসাময়িক অভিনয়শিল্পী ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন। এর আগে তাকে দেখা গেছে প্রিয় সখী মৌসুমীর সঙ্গে। এছাড়া অভিনেতা মামুন ইমন, রেসিসহ আরও অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হয়েছে তার। পুরনো দিনের গল্প, স্মৃতিচারণ আর হাসি-আড্ডায় প্রবাসের সময়টা রাঙিয়ে তুলছেন সবার প্রিয় শাবনূর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০