শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তায় ফেলে গেল মা,ফিরিয়ে দিল দাদি,অসহায় শিশুর দায়িত্ব নিলেন মোরেলগঞ্জের ইউএনও হাবিবুল্লাহ

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়কের পাশে ফেলে যাওয়া দুই বছরের এক অসহায় শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার ১৪নং বারইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে পাড়া এলাকার এক ইটভাটার সামনের সড়কে শিশুটিকে একা কাঁদতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। শিশুটির বাবা মো. পলাশ ও মা মোসা. মিতু আক্তারের প্রায় তিন মাস আগে বিবাহবিচ্ছেদ হয়। মা মিতু আক্তার শিশুটিকে সড়কে রেখে ঢাকার উদ্দেশ্যে চলে যান বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয়রা শিশুটিকে তার দাদির কাছে নিয়ে গেলেও তিনি নাতনিকে রাখতে অস্বীকৃতি জানান।

অবশেষে কোনো উপায় না পেয়ে স্থানীয়রা শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ’র বাসভবনে নিয়ে যান। পরম মমতায় শিশুটিকে নিজের কোলে তুলে নেন ইউএনও। তিনি নিজ বাসা থেকে জামা-কাপড় এনে শিশুটিকে পরিয়ে দেন এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করেন।

এরপর তিনি শিশুটির বাবার সঙ্গে যোগাযোগ করেন। বাবা মোরেলগঞ্জের বাইরে থাকায় আইনি প্রক্রিয়া মেনে তিন দিনের মধ্যে উপস্থিত হয়ে সন্তানকে বুঝে নেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে শিশুটির সাময়িক নিরাপত্তা ও দেখভালের জন্য তাঁর ফুফু রেসমা খাতুনের হাতে আর্থিক সহায়তাসহ শিশুটিকে হস্তান্তর করেন ইউএনও। আগামী সোমবার শিশুটির বাবাকে কার্যালয়ে তলব করা হয়েছে এবং শিশুটির ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আপনজনদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়া নিষ্পাপ শিশুটির প্রতি ইউএনও হাবিবুল্লাহ’র এই তাৎক্ষণিক সহমর্মিতা ও পিতৃসুলভ দায়িত্বশীল ভূমিকা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০