স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসিকে পাঠানো বিসিবির নতুন চিঠিতে যা আছে

বিসিবি লোগো। গ্রাফিক্স : দৈনিক ইতিহাস
বিসিবি লোগো। গ্রাফিক্স : দৈনিক ইতিহাস

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে নতুন বিস্তারিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেল চারটায় ই–মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় বলে জানা গেছে।

বিসিবি চিঠিতে ব্যাখ্যা করেছে কেন ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনুকূল নয়। নিরাপত্তা বিষয়ক উদ্বেগ, দেশের খেলোয়াড় ও দলের পরিবেশগত অনিশ্চয়তা এবং বিষয়টির পটভূমি বিশদভাবে তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্স সংযুক্ত করা হয়েছে। তবে চিঠির তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি; আগামী ১০ জানুয়ারি আইসিসির অবস্থান জানা যাবে।

এর আগে, গত রোববার প্রথমবার আইসিসিকে ই–মেইল করে বিসিবি জানিয়েছিল, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে তারা আপাতত অপারগ। সেই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে বিসিসিআই-এর একটি নির্দেশনা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)কে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়, যা নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার উদাহরণ হিসেবে বিবেচনা করেছে বিসিবি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন...  নাসিরনগরে বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী শ্যামল মল্লিক আর নেই

আইসিসি মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছিল। বৃহস্পতিবার সেই চিঠির জবাবে নতুন অবস্থান স্পষ্ট করেছে বিসিবি।

এখন সব পক্ষের নজর ১০ জানুয়ারির দিকে—আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজন ও বাংলাদেশের অংশগ্রহণের পরবর্তী পথচিত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০