সাভার উপজেলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ নিরাপত্তা ও সহমর্মিতার আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ দৃষ্টি প্রতিবন্ধী এবং সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার। একই সঙ্গে তিনি ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে সহমর্মিতার চর্চা জোরদারের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) সাভারে অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংস্থার সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী হাওলাদার বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মাঝে সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের সকল শ্রেণীর মানুষ যেন সমানভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে বিষয়ে সবাই সচেতন ভূমিকা পালন করবে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। সড়ক, নৌ ও রেলপথে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আরো পড়ুন...  সেনবাগে গোল্ডকাপের ফাইনালে উত্তেজনা—এক গোলেই শিরোপা, বালিকায় ট্রাইব্রেকারে নাটকীয় জয়

বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচল ও যাতায়াতে আলাদা গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজের সচেতন মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে দৃষ্টি প্রতিবন্ধীরাও নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই হওয়া উচিত সবার নৈতিক দায়িত্ব। একে অপরের খোঁজ-খবর নেওয়া, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা—এসব মূল্যবোধই ঈদের প্রকৃত তাৎপর্য বহন করে।

শেষে তিনি দৃষ্টি প্রতিবন্ধীসহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও নিরাপত্তার বার্তা বয়ে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

১০

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১১

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১২

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১৩

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৪

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৫

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৬

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৭

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৮

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৯

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২০