দৈনিক ইতিহাস
১৮ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডের শৃঙ্খলা, অংশগ্রহণকারী সদস্যদের দক্ষতা ও সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা এবং খেলাধুলার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবার মানোন্নয়নে প্রতিটি সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্যারেড শেষে পুলিশ সুপার কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি যানবাহন, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন এবং সুষ্ঠু ও কার্যকর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন...  লোগাংয়ে খাগড়াছড়ি জোনের মানবিক সহায়তা

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন মো. আবু মুসা শেখ। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০