মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দ্রুত সময়ের মধ্যে সংগঠনের শাখা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ কমান্ডারের সন্তান মো. রতন মিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখা।

মো. রতন মিয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার পারভেজ, সহসভাপতি এ.কে.এম জাবেদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া, মো. মনির হোসেন ও মো. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া মাস্টার, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ।

এ ছাড়া সংগঠনের উপজেলা শাখার সদস্য মো. জনি মিয়া, মো. ফরহাদ মিয়া, মো. সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জুবায়ের, মো. আশরাফুল ইসলাম, মো. মিনহাজুর রহমান, মো. আলম মিয়া, মো. ইমরান মিয়া, মো. সেলিম মিয়া, মো. মিঠুন মিয়া ও মো. জুয়েল মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  জীবনের নিরাপত্তা চেয়ে রেলগেট আব্দুর রাজ্জাকের জিডি

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। তাঁদের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতার মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শাখা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিরসনে কৃষকদের স্মারকলিপি

দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মাগুরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

পটিয়ায় র‍্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

জুলাই শহীদদের স্মরণে বড়লেখায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পটিয়ায় এলডিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ-গণমিছিল

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

১০

বর্ণাঢ্য আয়োজনে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

১১

খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

১২

পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

১৩

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৪

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৫

নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

১৬

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

১৭

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনে পৌরসভার র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

১৮

জুলাই আন্দোলনের শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কুলিয়ারচর বিএনপি

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কাঠালিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০