আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
৪ জুলাই ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথপাড়ার মো. হাসানুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি আমাদের জানা আছে। একটি পক্ষ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হয়নি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

আরো পড়ুন...  চৌদ্দগ্রামে ওসি কাওসারকে সংবর্ধনা

তিনি আরও জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আর আর ল’ একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১০

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

১১

কুড়িগ্রামের রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

১২

গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগমন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১৩

গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

১৪

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৫

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৬

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

১৭

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

১৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১৯

কৃষি উৎপাদন বাড়াতে রামপালে পার্টনার প্রকল্পের বীজ-সার বিতরণ উদ্বোধন

২০