রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
১৮ জুলাই ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ইটভাটা (ব্রিক ফিল্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) এবং একই গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার এবং মাদক-সংক্রান্ত প্রভাব নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই জেরে রাতে একদল দুর্বৃত্ত ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলার সময় ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডল (৩৫)-এর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়।

এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। আহত মুল্লুক মণ্ডল চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন...  কুলাউড়ায় নতুন ইউএনও সানজিদা আক্তার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এর জের ধরেই রাতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

১০

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

১১

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

১২

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

১৩

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

১৪

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

১৫

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১৬

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

১৭

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

১৮

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১৯

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

২০