পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধি ও জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৪ জন সুবিধাভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জুন ২০২৬) দুপুর ১টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুবিধাভোগীদের মধ্যে ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন, কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহায়তায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি” প্রকল্প বাস্তবায়ন করছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই এই গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এআইটি উত্তম কুমার গায়েন, ফেইথ ইন এ্যাকশনের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন, হৈমী মণ্ডলসহ অনেকে।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবিকা সংকট বাড়ছে। এ অবস্থায় গবাদিপশু বিতরণের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে নারীর রহস্যজনক মৃত্যু

অনুষ্ঠানে বক্তারা সুবিধাভোগীদের গরুগুলো যথাযথভাবে লালন-পালনের আহ্বান জানান এবং নিয়মিত যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, ফেইথ ইন এ্যাকশনের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি সংস্থার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মধ্যে গরু বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১০

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১১

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

১৩

পেকুয়ায় র‌্যাবের মধ্যরাতের অভিযান, অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি আটক

১৪

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

১৫

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

১৬

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

১৭

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

১৮

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

১৯

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

২০