নিজস্ব প্রতিনিধিঃ
৪ জুন ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত খুলনা ইসলামীয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হেলাল তালুকদারকে গত রবিবার (২৪ এপ্রিল) কারাগারে পাঠিয়েছেন আদালত| গতকাল ফের বাগেরহাটের একটি আদালতে তার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন| মামলা সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. মাহমুদ হাসান (সুমন) তার ˆপত্রিক ও ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে বিরোধের সূত্রপাত ঘটে| অভিযোগ রয়েছে, নির্মাণকাজ চলাকালে হেলাল তালুকদারের নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে গিয়ে বাধা দেয়| একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে| ভুক্তভোগী মাহমুদ হাসানের অভিযোগ, হামলার সময় অভিযুক্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি সরে যাওয়ায় কোপটি মুখের ডান পাশে লাগে| এতে তিনি গুরুতর আহত হন| পরে অন্য অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ করা হয়| ঘটনাস্থলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসা তার পিতা মো. জালাল তালুকদারও হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে| এছাড়া নাজমুন নাহার নামে এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং তার গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ¯^র্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে|

আরো পড়ুন...  পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি| পরবর্তীতে ২০২৫ সালের ৯ ডিসে¤^র পুনরায় হামলার ঘটনা ঘটে বলে তিনি আদালতে অভিযোগ করেন| ওই ঘটনায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মোরেলগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন| পরে মাহমুদ হাসান আদালতের শরণাপন্ন হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন| আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেন| সর্বশেষ মামলার অন্যতম অভিযুক্ত হেলাল তালুকদারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে| এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি| তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে|
বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে| অভিযোগগুলোর সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে| তবে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘাত, হামলা ও নারী নির্যাতনের অভিযোগ স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে| নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগে খুলনা ইসলামীয়া হাসপাতালের পরিচালক কারাগারে

হিজলা গৌরবদীতে একই দাবিতে দুই দিনের ব্যবধানে দুই মানববন্ধন, স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া

কার্ডের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, জেসমিনের শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ফ্যামিলি কার্ডে ৬২ ধনী নারী, যশোর সমাজসেবার তিন কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

যমুনায় ডুবে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাতভর উৎকণ্ঠায় পরিবার

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

১০

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

১২

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

১৩

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

১৪

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

১৫

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১৬

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১৭

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১৮

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৯

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

২০