ইতিহাস ডেস্ক
১৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে | গ্রাফিক্সঃ দৈনিক ইতিহাস

ঘটনাবহুল এ বিশ্বে প্রতিদিনই ঘটে নানা ঘটনা। উদ্ভাবন ও আবিষ্কারের পাশাপাশি জন্ম নেন গুণীজন, আবার পৃথিবী থেকে বিদায় নেন অনেক স্মরণীয় ব্যক্তি। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া তেমনই উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে ‘ইতিহাসে আজকের এই দিনে’।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু এক নজরে—

ঘটনাবলি

১৫৯৮ — ফরাসি সম্রাট চতুর্থ হেনরি একটি ঐতিহাসিক নির্দেশ জারি করেন।

১৬৪৫ — সুইডেন ও ডেনমার্কের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৪০ — রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয়।

১৭৮৪ — ব্রিটিশ পার্লামেন্টে ‘ইন্ডিয়া অ্যাক্ট’ গৃহীত হয়। একই বছর ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাবসংবলিত ইস্ট ইন্ডিয়া বিলও পাস হয়।

১৭৯২ — ফরাসি বিপ্লবীরা রাজপরিবারের সদস্যদের বন্দি করে।

১৮৬৮ — পেরু ও ইকুয়েডরে ধারাবাহিক ভূমিকম্পে প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়।

১৮৮৯ — উইলিয়াম গ্রে কয়েন-চালিত টেলিফোনের পেটেন্ট লাভ করেন।

১৯২৩ — মোস্তফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬০ — মধ্য আফ্রিকা ফরাসি উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬১ — পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।

১৯৬৪ — ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৭২ — দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সেনাদের প্রত্যাহার করা হয়।

১৯৯৪ — কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখা শ্যামবাজার পর্যন্ত সম্প্রসারিত হয়।

২০০৮ — বেইজিং অলিম্পিকে নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ইতালির ফেদেরিকা পেলেগ্রিনি বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়েন।

আরো পড়ুন...  লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

২০১১ — সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

জন্ম

১৮১৪ — অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।

১৮১৯ — জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ।

১৮৪৮ — রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান।

১৮৬৭ — উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষপ্রণেতা।

১৮৮৪ — হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৮৮ — জন লোগি বেয়ার্ড, টেলিভিশনের অন্যতম আবিষ্কারক।

১৮৯৯ — আলফ্রেড হিচকক, বিখ্যাত ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯০২ — ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী।

১৯১১ — ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবী ও রাজনীতিবিদ।

১৯১২ — সালভাদর লুরিয়া, নোবেলজয়ী ইতালীয়-মার্কিন জীববিজ্ঞানী।

১৯১৮ — ফ্রেডরিক স্যাঙ্গার, নোবেলজয়ী ইংরেজ প্রাণরসায়নবিদ।

১৯২৬ — ফিদেল কাস্ত্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট।

১৯৫৫ — পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬১ — কোজি কোন্দো, জাপানি সংগীত রচয়িতা ও পিয়ানোবাদক।

১৯৬৩ — শ্রীদেবী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৭৫ — শোয়েব আখতার, পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও দ্রুতগতির বোলার।

১৯৮২ — সেবাস্টিয়ান স্ট্যান, রোমানিয়ান-মার্কিন অভিনেতা।

মৃত্যু

৬০৪ — সুই সম্রাট ওয়েন, চীনের সুই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট।

৯০৮ — আল-মুক্তাফি, আব্বাসীয় খলিফা।

১৭৯৫ — অহল্যাবাঈ হোলকার, ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রানি।

আরো পড়ুন...  সহপাঠীর ধাক্কায় স্কুল ভবন থেকে পড়ে গুরুতর আহত সাইফা, ঢাকায় আইসিইউতে

১৮৬৩ — ইউজেন দেলাক্রোয়া, প্রখ্যাত ফরাসি চিত্রশিল্পী।

১৮৬৫ — ইগনাজ সেমেলভেইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধের অগ্রদূত।

১৯১০ — ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিংয়ের অগ্রদূত।

১৯১৩ — আগস্ট বেবেল, জার্মান সমাজতান্ত্রিক নেতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯১৭ — এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ ও নোবেলজয়ী।

১৯৩২ — কৃষ্ণকমল ভট্টাচার্য, বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯৩৬ — মাদাম ভিকাজি কামা, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেত্রী।

১৯৪৬ — এইচ. জি. ওয়েলস, বিখ্যাত ইংরেজ লেখক।

১৯৬৩ — শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৯৬৫ — হায়াতো ইকেদা, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৮ — অন্নদাপ্রসাদ চক্রবর্তী, ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী।

১৯৭৭ — মলিনা দেবী, বাংলা নাট্যজগতের প্রখ্যাত অভিনেত্রী।

১৯৮৪ — তিগরান পেত্রোসিয়ান, সোভিয়েত-আর্মেনীয় গ্র্যান্ডমাস্টার ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু।

১৯৯৮ — এডওয়ার্ড লিওনার্ড গিঞ্জটন, ইউক্রেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ — হাইমে গারসোন, কলম্বীয় সাংবাদিক, কমেডিয়ান ও রাজনৈতিক ব্যঙ্গকার।

২০০০ — নাজিয়া হাসান, পাকিস্তানি গায়িকা ও গীতিকার।

২০১১ — তারেক মাসুদ, বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।

২০১১ — মিশুক মুনীর, বিশিষ্ট সাংবাদিক, চিত্রগ্রাহক ও সম্প্রচার সাংবাদিকতার পথিকৃৎ।

২০১৮ — সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও ভারতের সাবেক লোকসভার স্পিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১০

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১১

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১২

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৪

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৫

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৬

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৭

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৮

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৯

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

২০