মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সহপাঠীর ধাক্কায় স্কুল ভবন থেকে পড়ে গুরুতর আহত সাইফা, ঢাকায় আইসিইউতে

নোয়াখালীর হাতিয়া উপজেলার পূর্ব চর চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফা আলম স্কুল চলাকালে দোতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গত ২৯ মার্চ বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে বিদ্যালয়ে ক্লাস চলাকালে সহপাঠীর ধাক্কায় সাইফা দোতলা ভবন থেকে নিচে পড়ে যায় বলে অভিযোগ উঠেছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে সে সুপার স্পেশালাইজড হাসপাতাল-এর আইসিইউতে ভর্তি রয়েছে।

সাইফার বাবা নুরুল আলম সাহেদ, যিনি মাইজদী উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক, মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ, যিনি সাইফার মামা, তিনিও ভাগ্নির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দোতলা ভবনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্কুল ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০