জামালপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রীকে হত্যা, মস্তক ও হাত বিচ্ছিন্ন: স্বামী গ্রেপ্তার

কক্সবাজারে গলা কাটা ও হাতের কব্জিবিহীন এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামী সাইফুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক নারীর মস্তক ও দুই হাতের কব্জিবিহীন মরদেহ উদ্ধার করা হয়। বিভৎস এ ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রমাণ সংগ্রহ ও বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি শাহিদা আক্তার রিপা (মুন্নি) নামে এক নারী।

পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে তার স্বামী সাইফুল ইসলাম তারেককে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে হত্যা করেন সাইফুল। তিনি রসমালাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রীকে খাইয়ে অচেতন করে ফেলেন। পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।

হত্যার পর নিজের অপরাধ আড়াল করতে মরদেহের মাথা ও দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করেন তিনি। এরপর মরদেহটি ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ফেলে দেন। অপরদিকে বিচ্ছিন্ন মাথা ও হাতের অংশ খুরুশকুল নতুন ব্রিজ এলাকা থেকে বাঁকখালী নদীতে নিক্ষেপ করেন বলে স্বীকার করেন।

আরো পড়ুন...  কক্সবাজারে সাংবাদিকের সাজানো মামলার দীর্ঘ যন্ত্রণার অভিযোগ

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ঘুমের ওষুধ মেশানো রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করেছে।

এদিকে, নিহতের বিচ্ছিন্ন মাথা ও হাতের কব্জি উদ্ধারে বাঁকখালী নদীতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ মাস ১৭ দিন পর তেতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের দায়িত্ব ফিরে পেলেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম

বড়লেখা সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক জব্দ

পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

মহেশখালীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

১০

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

১১

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

১২

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

১৪

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

১৫

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

১৭

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১৮

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১৯

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

২০