​এম এ গোফরান, বরিশাল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: বাবা-ছেলে দগ্ধ, ভবন তছনছ

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোর রাতে দরগা বাড়ি মসজিদ সংলগ্ন ‘তালুকদার ভিলা’ নামের একটি তিনতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। এতে মানিক চন্দ্র শীল (৬০) ও তার ছেলে মৃদুল চন্দ্র শীল (২৫) গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির দরজা-জানালা উড়ে গেছে এবং ভেতরের আসবাবপত্র চুরমার হয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।

আহত মৃদুল চন্দ্র শীলের বরাতে ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাতে তারা বাসায় একটি নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। সংযোগ দেওয়ার সময় সিলিন্ডার থেকে ‘হিসহিস’ শব্দ হওয়ায় মানিক চন্দ্র শীল সেটি আটকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সম্ভবত লিকেজ বন্ধ না হওয়ায় সারা রাত বদ্ধ ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোর ৬টার দিকে রান্না করার জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত বাবা ও ছেলেকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মানিক চন্দ্র শীলের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ছেলে মৃদুলের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি বর্তমানে বরিশাল মেডিকেলেই চিকিৎসাধীন।

আরো পড়ুন...  পানছড়িতে ৩ বিজিবির মানবিক সহায়তা

বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, তালুকদার ভিলার নিচতলার তিনটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দ্বিতীয় তলা এবং পাশের একটি ভবনেরও আংশিক ক্ষতি হয়েছে। তবে বিস্ময়করভাবে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার দুটি অক্ষত পাওয়া গেছে।সিলিন্ডার না ফেটে এমন শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এলাকাবাসীর মধ্যে রহস্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, “বদ্ধ ঘরে গ্যাস ছড়িয়ে আগুনের সংস্পর্শ পেলে অক্সিজেনের দুর্বল জায়গা (যেমন জানালা বা দরজা) দিয়ে তা প্রচণ্ড চাপে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সিলিন্ডার অক্ষত থাকলেও জমে থাকা গ্যাস এই ধরণের শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে সিআইডি (CID) টিমকে আলামত সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো নাশকতার আলামত রয়েছে, তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শহর এলাকায় বদ্ধ ঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অধিক সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। কোনো প্রকার গন্ধ পাওয়া গেলে দ্রুত জানালা-দরজা খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ইতিহাসে আজকের এই দিনে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

১০

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

১১

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

১২

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

১৩

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

১৪

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

১৫

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১৬

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১৭

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৯

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

২০