ইতিহাস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি: সংসদে এমপি কামালের অভিযোগ

রাত গভীর পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও নিজের গাড়ির জন্য জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামাল হোসেন।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “গত রাতে আমাকে রাত ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু তেল পাইনি। তেল শুধু মহান সংসদেই আছে, বাইরে নেই। এখানে এত পরিমাণ জ্বালানি ব্যবহার ও অপচয় হচ্ছে, অথচ বাইরে মানুষ তেল পাচ্ছে না।”

ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, বিভিন্ন জায়গায় অনিয়ম, রাস্তা লিজ দেওয়া এবং চাঁদা আদায়ের কারণে যানজটসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, এসব কারণে জনজীবন দুর্ভোগে পড়ছে।

তিনি আরও অভিযোগ করেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের পথে বড় বাধা হিসেবে কাজ করছে। অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে অনেকেই হয়রানির শিকার হয়েছেন।

শিক্ষা খাত নিয়ে বক্তব্যে কামাল হোসেন বলেন, যেখানে ৭২ জন শিক্ষকের প্রয়োজন, সেখানে ১৪২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে—এটি প্রশাসনিক ভারসাম্যহীনতা তৈরি করছে।

আরো পড়ুন...  সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, এটি জনগণের অধিকার। আমার এলাকার জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশে অতীতেও গণভোটের নজির রয়েছে এবং সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত। তিনি দাবি করেন, প্রয়োজন হলে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান করা উচিত এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না হলে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।

সংসদে দেওয়া তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০