ইতিহাস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। একই সঙ্গে স্বাধীনতার ঘোষক ইস্যুতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বক্তব্যের শুরুতে আবদুল ওয়ারেছ বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিও শ্রদ্ধা জানান।

এছাড়া তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবিধানের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, সেখানে অসত্য রয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর নাম থাকলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন সংসদে লিপিবদ্ধ করা হয়নি।

তিনি দাবি জানান, চলতি সংসদ মেয়াদের মধ্যেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে অন্তর্ভুক্ত করার।

আরো পড়ুন...  লাইলাতুল গুজব চলছে, সাবধান থাকতে বললেন জামায়াত আমির

এ বক্তব্যকে কেন্দ্র করে সংসদে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

লোডশেডিংয়ে বিপাকে শাহজাদপুরের এসএসসি পরীক্ষার্থীরা

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সচেতনতা বাড়ানোর আহ্বান

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

খুবিতে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ সেমিনার: আত্মহত্যা প্রতিরোধে সচেতনতার আহ্বান

সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের এমপি

স্কুল খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

১০

জগন্নাথপুরে নবাগত ইউএনও–সাংবাদিক মতবিনিময়

১১

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

১২

মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ১৬ বছর ধরে পুলিশ ফাঁড়ি, টিনের ঘরে চলছে পাঠদান

১৪

রাজাপুরে খাল পুনঃখননে অনিয়মের প্রমাণ, ইউএনওর পরিদর্শন

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৭

হিলিতে সজিনা রোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৮৮ ভারতীয় মোবাইল জব্দ

১৯

বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

২০