চট্টগ্রাম প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে চন্দনাইশ থানার পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাতবাড়িয়া ইউনিয়নের হান্নানপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে সফিকুল ইসলাম (৩৮), যিনি দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া সিআর মামলার আসামি কাঞ্চননগর এলাকার মৃত জরি আহমদের ছেলে কামাল উদ্দিন, যৌতুক নিরোধ আইনের মামলার আসামি কাঞ্চননগরের মৃত হামিদুর রহমানের ছেলে মো. সাবের আহমদ এবং ভূমি অপরাধ প্রতিরোধ আইনের মামলার আসামি হাসিমপুর এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে মো. ফরিদকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা ছিল।

চন্দনাইশ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্রীমঙ্গলে লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিএসএফের আপত্তিতে আটকে মনু নদ বাঁধ প্রকল্প, ঝুঁকিতে লাখো মানুষ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

১১

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

১২

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৩

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

১৪

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

১৫

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

১৬

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১৭

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

১৮

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

১৯

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

২০