মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যেখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দিবসের সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তারা শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগের সৃষ্টি করে।

স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। কুচকাওয়াজে অংশ নেয় জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং রেড ক্রিসেন্টসহ নানা সংগঠন। শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন এ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

আরো পড়ুন...  সাভারে ব্যবসায়ী পরিবারে হামলা, স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে ও প্রদর্শনী উপস্থাপন করে। এসব প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও দেশের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে, যা স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমকে নতুন করে জাগ্রত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০