সাভার প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ব্যবসায়ী পরিবারে হামলা, স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় এক ব্যবসায়ী পরিবারের ওপর হামলা, মারধর এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. নাজমা আক্তার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নাজমা আক্তার ও তাঁর স্বামী মিন্টু হাজারি দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচাবাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন। একই বাজারের ব্যবসায়ী মো. সেলিম (ওরফে কসাই সেলিম), মো. রেজবি, মোসা. শারমিনসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁদের পূর্ব থেকেই বিরোধ চলছিল।

ভুক্তভোগী পরিবারের দাবি, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরেই মূলত এই বিরোধের সৃষ্টি। একসময় মো. সেলিম বাজার কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীতে মিন্টু হাজারি সভাপতি নির্বাচিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর থেকে নাজমা আক্তার ও তাঁর পরিবারের ওপর বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন এবং ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ এপ্রিল সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে নাজমা আক্তারের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজন ছিলেন। অভিযোগ অনুযায়ী, তারা বাড়িতে ঢুকেই নাজমা আক্তারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আক্রমণ চালান। এতে তিনি আহত হন।

আরো পড়ুন...  নূরুল ইসলাম বুলবুলের শিক্ষানগরী চাঁপাইনবাবগঞ্জ পরিকল্পনা

নাজমা আক্তার অভিযোগ করেন, হামলাকারীরা তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়। একই সময়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যা তিনি ছিনতাই হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, হামলার সময় প্রধান অভিযুক্ত তাঁকে মামলা না করার জন্য হুমকি দেন। মামলা করলে প্রভাব খাটিয়ে তা মোকাবিলা করা হবে বলেও ভয় দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক, তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত কসাই সেলিম অতীতে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে বিভিন্ন সময়ে দলীয় নেতাদের সঙ্গে দেখা গেছে। এ কারণে এলাকাবাসীর একাংশের প্রশ্ন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।

আরো পড়ুন...  কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস. ইমতিয়াজ বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০