আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার্জিং ক্যাবল পেঁচিয়ে দিল্লিতে তরুণী হত্যা, পলাতক সাবেক গৃহকর্মী

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির অমর কলোনি এলাকায় এক সরকারি কর্মকর্তার বাসায় ২২ বছর বয়সী এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মোবাইল ফোনের চার্জিং ক্যাবল পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই তরুণীকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ বছর বয়সী রাহুল নামে এক সাবেক গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে।

তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাহুল প্রায় এক মাস আগে ওই বাসায় কাজ করতেন। শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় তরুণীটি বাড়িতে একাই ছিলেন। পরে পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শ্বাসরোধ করার আগে তরুণীর ওপর যৌন নিগ্রহ চালানো হয়ে থাকতে পারে। বাসার দরজায় জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন না থাকায় অনুমান করা হচ্ছে, অভিযুক্ত পূর্বের কোনো অতিরিক্ত চাবি ব্যবহার করে ঘরে প্রবেশ করেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে রাজস্থানের অলওয়ার এলাকায় অভিযান চালানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও শ্লীলতাহানির অভিযোগ ছিল বলে জানা গেছে। ঘটনার পর থেকে রাহুল পলাতক রয়েছে।

আরো পড়ুন...  হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। রাজধানীর একটি সুরক্ষিত এলাকায় এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১২

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৩

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৪

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

১৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

১৭

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১৮

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

২০