কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

দিনাজপুরের হিলিতে তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে স্বস্তির অন্যতম ভরসা হয়ে উঠেছে তালের শাঁস। ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে অতিষ্ঠ হয়ে পড়া নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষরা ঠান্ডা ও প্রাকৃতিক এই খাবারের দিকে ঝুঁকছেন।

স্থানীয় সময় অনুযায়ী দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকায় প্রচণ্ড রোদ ও অস্বস্তিকর গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষরা চরম দুর্ভোগে পড়েন। এ অবস্থায় হিলি বাজারে তালের শাঁসের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

দোকানগুলোতে একদিকে বিক্রেতারা তালের শাঁস কাটছেন, অন্যদিকে দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ক্রেতারা লাইনে দাঁড়িয়ে তালের শাঁস কিনছেন, ফলে বিক্রেতাদের দম ফেলার সময়ও মিলছে না।

স্থানীয় তালের শাঁস বিক্রেতা মামুন বলেন, “আমি সাধারণত ফলের ব্যবসা করি। তবে কয়েকদিনের তীব্র গরমে তালের শাঁস বিক্রি শুরু করেছি। চাহিদা এত বেশি যে একদিকে কাটছি, আরেকদিকে শেষ হয়ে যাচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণ করা কষ্ট হয়ে যাচ্ছে। আমি এসব তাল জয়পুরহাট থেকে নিয়ে আসি। প্রতি পিস ৬ টাকা এবং প্রতি হালি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করছি।”

আরো পড়ুন...  শ্যামনগরে লবণ সহনশীল ফসল চাষে ৩ দিনের প্রশিক্ষণ

অন্যদিকে ক্রেতারা জানান, কয়েকদিন ধরে অস্বাভাবিক গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঠান্ডা পানীয় ও ফ্রিজের খাবারের পাশাপাশি তালের শাঁস তাদের কাছে স্বস্তির একটি প্রাকৃতিক উপায় হয়ে উঠেছে। তবে কেউ কেউ অভিযোগ করেন, চাহিদার তুলনায় দাম কিছুটা বেশি নেওয়া হচ্ছে এবং দাম কম হলে আরও বেশি মানুষ কিনতে পারত।

তীব্র তাপপ্রবাহে হিলির বাজারে তালের শাঁস এখন মৌসুমি স্বস্তির প্রতীক হয়ে উঠেছে, যা গরমে ক্লান্ত মানুষের মাঝে সাময়িক প্রশান্তি এনে দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদি হত্যার তদন্ত নিয়ে কূটনৈতিক পদক্ষেপের দাবি, রাষ্ট্রকে দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান

কালিহাতীতে রেললাইনের দুই স্থানে ২নারীর মরদেহ উদ্ধার

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, কোটি টাকার চালানসহ একজন আটক

গ্রাম আদালত নিয়ে মঘীতে সচেতনতা ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনীতে অংশ নিলেন স্থানীয়রা

গর্ভবতী নারীকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

তীব্র তাপদাহে হিলিতে তালের শাঁসের চাহিদা তুঙ্গে, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

১০

মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১১

উপকূলীয় ৭ জেলায় ৭৮৪ জেলে পরিবার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহায়তা

১২

কাটিমন আম চাষে মোরেলগঞ্জে চমক, অনলাইন বাজারে দাপট দেখাচ্ছেন কৃষক মুকুল

১৩

কালিহাতী বাসস্ট্যান্ডে নিত্যদিনের যানজট, ট্রাফিক বক্স ও পুলিশ মোতায়েনের জোর দাবি

১৪

বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালাল আরও কয়েকজন সহযোগী

১৫

৭০ ঘণ্টার টানাপোড়েনের অবসান: পুশইন করা ১০ বাংলাদেশিকে ফেরত নিল বিএসএফ

১৬

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল তেতুলিয়া, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’—প্রতিশোধে প্রতিশোধ!

১৮

জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

১৯

মাগুরায় বোনা আউশ ধান চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০