উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত
নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু | ছবি: দৈনিক ইতিহাস

নড়াইলে পৃথক দুই দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু এবং সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার কোলে থাকা দুই বছরের শিশু সন্তান ফুরকান ভুঁইয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর ওপর রেলসেতুর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলি বেগম সদর উপজেলার মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভুঁইয়ার স্ত্রী এবং নিহত শিশু ফুরকান তাদের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলি বেগম তার শিশুসন্তানকে নিয়ে রেললাইনের ওপর অবস্থান করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে কোলে থাকা শিশু ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকেও মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

আরো পড়ুন...  নোয়াখালীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, মা ও শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ের আওতাধীন হওয়ায় রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা নেবে।

অপরদিকে, এর আগের দিন শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নড়াইল-মাগুরা সড়কের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জামিরুল খাঁ (৫০) নামে এক নসিমন চালক নিহত হন।

নিহত জামিরুল খাঁ সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাইজপাড়া পশুর হাট থেকে গরু বোঝাই করে নসিমনযোগে নড়াইল শহরের দিকে আসছিলেন জামিরুল খাঁ। পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. অলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পৃথক এই দুই দুর্ঘটনায় নড়াইল জেলায় শোকের আবহ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০