মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৫ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল
চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল | ছবি: সংগৃহীত

সড়কে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জে সৃষ্ট অচলাবস্থা অবশেষে কেটে গেছে। টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে সব রুটে বাস চলাচল। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যানবাহন চলাচল শুরু হলে জনমনে স্বস্তি ফিরে আসে।

জানা যায়, চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার দিনভর বন্ধ থাকে বাস চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত আনুমানিক ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

তবে বৈঠক চলাকালে শুক্রবার রাতে পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

পরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরো পড়ুন...  আলীকদমে সেনা জোনের মানবিক উদ্যোগ

শনিবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘ ভোগান্তির অবসান হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও নজরদারি জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

খুবিতে ক্যারিয়ার ক্লাবের ব্যতিক্রমী ‘ট্রেজার হান্ট’, অংশ নেয় ৭০+ দল

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের মানবিক উদ্যোগ

১০

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

১১

জাগো রংপুরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জে আলোচনা সভা

১২

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

১৩

জামায়াতের মনোনয়ন ঘিরে বিতর্ক: তৃণমূলের মত উপেক্ষার অভিযোগ

১৪

নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ট্রাকের ধাক্কায় ঝরল ২ প্রাণ

১৫

কুলিয়ারচরে ‘মানবিক দৃষ্টি’র যাত্রা শুরু, মানবসেবায় কাজের অঙ্গীকার

১৬

ভোলার ভেদুরিয়ায় নদীভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ, দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি

১৭

শিক্ষাক্ষেত্রে অনন্য স্বীকৃতি: শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ড. শেখ আসিফ এস. মিজান

১৮

বদরগঞ্জে জনগণের সমস্যা তুলে ধরলেন মেজর (অব.) নাসিম, এমপির কাছে উন্নয়ন দাবি

১৯

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের নতুন কমিটি গঠন

২০