জাহেদুল ইসলাম আল রাইয়ান, কায়রো (মিশর) 
২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা
মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা | ছবি: দৈনিক ইতিহাস

মিশরের রাজধানী কায়রো–এর প্রাণকেন্দ্রে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে তৈরি হয় এক বর্ণিল আবহ। ২৫ এপ্রিল শনিবার মদিনাতুল বুঊসের মাঠে আয়োজিত বৈশাখী উৎসব প্রবাসের মাটিকে রূপ দেয় যেন এক টুকরো বাংলাদেশে।

নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুত তাতবীরের প্রধান ও শাইখুল আজহারের উপদেষ্টা ড. নাহলা সাইদী এবং মদিনাতুল বুউসের প্রধান ড. আহমদ ইসাম আল-কাদি।

মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এই বৈশাখী উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে উঠেছিল শিকড়ে ফেরার এক আবেগঘন প্রয়াস। প্রবাস জীবনের ব্যস্ততা ও দূরত্ব ভুলে একত্রিত হয়ে নিজেদের সংস্কৃতি ও পরিচয় উদযাপন করেন অংশগ্রহণকারীরা।

আয়োজন সফল করতে নিরলস পরিশ্রম করেন আহ্বায়ক মিনহাজুল আবেদীন সামি, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজুর রহমান ও সদস্য সচিব সালেহ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহ আল মারুফ। মিডিয়া সমন্বয়ে নেতৃত্ব দেন লেখক ও কলামিস্ট জাহেদুল ইসলাম আল রাইয়ান এবং সহযোগিতায় ছিলেন জিয়া উল্লাহ রিফায়ি।

আরো পড়ুন...  ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারার অনুমতি—আফগানিস্তানে নতুন আইন

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার। পুচকা, চটপটি, হালিম, বিরিয়ানি, মাছের মালাইকারি, পিঠা-পুলি, চিতই, পাটিসাপটা ও পুলি পিঠাসহ নানা খাবারের স্টল প্রবাসীদের মনে ফিরিয়ে আনে দেশের স্মৃতি।

খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। হাড়িভাঙা, চেয়ার খেলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন শিশু-কিশোর থেকে শুরু করে বড়রাও। শিশুদের জন্য ছিল আলাদা বিনোদনের ব্যবস্থা। দিনব্যাপী এই আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

এ অনুষ্ঠানে অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো বিশ্ববিদ্যালয় এবং আইন শামস বিশ্ববিদ্যালয়–এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, আমরা যেখানেই থাকি, আমাদের শিকড় আমাদের পরিচয়। সেই পরিচয় ধারণ করাই আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রবাসীদের ওপর দেশের ভাবমূর্তি বিশ্বে তুলে ধরার দায়িত্বও বর্তায়।

বিশেষ অতিথি ড. আহমদ ইসাম আল-কাদি শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সংস্কৃতি মানুষকে তার শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং এই আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে।

আরো পড়ুন...  কায়রোতে মারকায সওতুল ইসলামের ইফতার মাহফিল

সব মিলিয়ে কায়রোর এই বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং প্রবাসে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রকাশ হয়ে উঠেছে। প্রবাসের দূরত্ব ভুলে এই মিলনমেলা যেন আবারও মনে করিয়ে দিল—বাংলা সংস্কৃতি হৃদয়ে ধারণ করেই বেঁচে থাকে বাঙালি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ঘরোয়া সভা পণ্ড, এলাকায় উত্তেজনা

খাদে উল্টে ইটবোঝাই ট্রলি, চাপা পড়ে নিহত হেল্পার

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

‘ফ্যাসিস্ট আমলে সংস্কৃতি বাধাগ্রস্ত ছিল’—মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

ইউরোপে ‘Bangladeshi Solidarity Europe Zone’-এর সভাপতি নির্বাচিত ফজলে রাব্বী

১০

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

১১

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

১২

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

১৩

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

১৪

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

১৫

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

১৬

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

১৭

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

১৮

খুবিতে ক্যারিয়ার ক্লাবের ব্যতিক্রমী ‘ট্রেজার হান্ট’, অংশ নেয় ৭০+ দল

১৯

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

২০