অনলাইন ডেস্কঃ
৫ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে মাদুরো, খুঁড়িয়ে হাঁটার দৃশ্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়েছে। ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে তাদের বের করা হয়। পরে গাড়িতে করে আদালতে নেওয়া হয়। এ সময় মাদুরোকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরোর হাতে হাতকড়া পরানো ছিল। এতে তিনি স্বাভাবিকভাবে নামতে পারছিলেন না। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে টেনেহিঁচড়ে নিচে নামান।

বিবিসি জানায়, হেলিকপ্টার থেকে নামানোর সময় মাদুরোর সঙ্গে এক নারীকে দেখা গেছে, যাকে তার স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদুরো ও ওই নারীকে একাধিক ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)–এর এজেন্ট কড়া পাহারায় আদালতে নিয়ে যান। তাদের পরনে ছিল কারাবন্দিদের মতো পোশাক। সে সময় মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।

এদিকে সিএনএন জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা মামলার বিচার করবেন ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন।

Facebook Comments Box
আরো পড়ুন...  যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০