উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
২৫ এপ্রিল ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ সিরাপ ও ৫ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলার সদর উপজেলায় অভিযান দুটি পরিচালিত হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, যশোরের চৌগাছা থানার স্বরুপদাহ গ্রামের বাসিন্দা মাহাবুর রহমান (২৬) কে নড়াইল পৌরসভার শেখ রাসেল সেতুর ওপর থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই রাজেশ কুমার দাস ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৩৯৮ বোতল ইসকাফ (Eskuf Cough Syrup) উদ্ধার করা হয়।

একই দিনে পৃথক আরেক অভিযানে নড়াইল সদর উপজেলার পংকভিলা গ্রামের বাসিন্দা মানিক বিশ্বাস (৩২) কে আউড়িয়া ইউনিয়নের উত্তর পংকভিলা মালুপাড়া এলাকার কালিমন্দিরের সামনে থেকে আটক করা হয়। এসআই সুজিত সরকার ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন...  নড়াইলে চৈত্র সংক্রান্তিতে শিবের আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী ‘খেজুর সন্ন্যাসী’ উৎসব

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির আলো, সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

এভারকেয়ারে এমপি পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার

আলীকদম প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে পটিয়া প্রেস ক্লাবের বিবৃতি

তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার

কুরুকপাতায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২৭৬ জন

মাগুরায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করল জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

১২

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৩

দুবাইয়ে বেনজীর গ্রেপ্তার, ফেসবুকে পরীমনির ‘মজা’

১৪

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৩৬০ বোতল ইস্কফ সিরাপ আটক

১৫

দুই মাসেও মেলেনি এপ্রিলের বেতন, সংকটে মিরুখালী স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

১৬

বিশ্ব রক্তদাতা দিবসে মানবতার বন্ধন পটিয়ার মতবিনিময় সভা

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

১৯

পলিথিনের ছাউনিতে দেলোয়ারের জীবন

২০