মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৫ এপ্রিল ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা | ছবি: দৈনিক ইতিহাস
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা | ছবি: দৈনিক ইতিহাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা।

বক্তারা বলেন, দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দ্রুত পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন জরুরি। তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ বিভক্তির কারণে জেলার তিনটি আসনে দল পরাজয়ের মুখ দেখেছে।

নেতারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব দলকে দুর্বল করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে মাঠপর্যায়ে সক্রিয় ও গ্রহণযোগ্য নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানান তারা।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সংগঠন শক্তিশালীকরণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতায় চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

১০

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

১১

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

১২

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১৩

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১৪

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১৫

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৬

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৭

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৮

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০