শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে কেয়ার বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনা নিয়ে পর্যালোচনা সভা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ পরিচালিত ‘নবপল্লব’ প্রকল্পের উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত জলবায়ু অভিযোজন পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

সভার শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেয়ার বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী নাজমুল হক রেজওয়ান। পরে ‘নবপল্লব’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন কেয়ার বাংলাদেশের সিনিয়র অফিসার (সিভিসিএ অ্যান্ড এলএলএপি) গোলাম মোয়াজ্জেম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মোরেলগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের কার্যক্রম যাতে গতিশীল থাকে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল হয়, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও মনোযোগী হতে হবে।

আরো পড়ুন...  সারজিস আলমকে নির্বাচন কমিশনের শোকজ

সভায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব: কুরআনের আলোকে হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ব্যাখ্যা

বিশ্বনাথে জামায়াতের গণমিছিল ও পথসভা

বৃত্তি ব্যবস্থায় সমতা আনতে চার দফা দাবি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই: মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল

সবুজ খাগড়াছড়ি গড়তে সেনাবাহিনীর উদ্যোগ, বিতরণ করা হলো ৩৫ হাজার বৃক্ষচারা

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

১০

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

১১

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

১২

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

১৩

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

১৪

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

১৫

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১৬

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১৭

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৮

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৯

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

২০