ইতিহাস ডেস্ক
৭ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক কিশোরের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম সাজেদুল ইসলাম (১৪)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক বাগবাড়ী গ্রামের ওহেদুল হকের ছেলে।

রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সাজেদুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে সেটি সাজেদুলের মরদেহ বলে শনাক্ত করা হয়।

নিহতের বাবা ওহেদুল হক জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও পুরোপুরি সুস্থ হয়নি।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজান আলী বলেন, নিহত কিশোরটি মৃগী রোগে ভুগছিল বলে জানা গেছে।

বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দিনেশ চন্দ্র বলেন, পুকুরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সাজেদুল মৃগী রোগে আক্রান্ত ছিল এবং দিনাজপুরে তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন...  ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দল জোটের বিশাল জনসভা

পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

ধর্ম যখন মঞ্চের পণ্য

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

১০

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

১১

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

১২

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

১৩

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১৫

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১৬

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৮

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৯

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

২০