খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি:
২ জুলাই ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে পৃথক সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ভজনপুর বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যা ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে বৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৬৪-এর ভজনপুর শাখা, পঞ্চগড় জেলা ট্রাক (মিনি ট্রাক), ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২০০০-এর শাখা, তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন-২৮৫০ এবং তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ইউনিয়ন-৩৪৪১।

তাদের অভিযোগ, সম্প্রতি তেঁতুলিয়া উপজেলা পাথর-বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন-২৮৫০-এর একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে গোলাব্দিগছ এলাকায় নতুন একটি সাইনবোর্ড টানানো হয়েছে। এতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধের সৃষ্টি হয়েছে। নতুন সাইনবোর্ড অপসারণের দাবি জানানো হলেও ব্যবস্থা না নেওয়ায় তারা সড়ক অবরোধে নামেন।

আরো পড়ুন...  ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রমিকদের অভিযোগ, আসিরুল ইসলাম নামে এক ব্যক্তি নতুন করে একটি শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়ে ওই সাইনবোর্ড স্থাপন করেছেন, যা শ্রমিকদের মধ্যে অসন্তোষের কারণ হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈকত আলী বলেন, “আমরা বৈধ নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছি। নতুন করে একই নামে সাইনবোর্ড টানিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় আপাতত অবরোধ প্রত্যাহার করেছি। দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

অভিযুক্ত আসিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। মূলত শ্রমিক ইউনিয়ন-২৮৫০-কে কেন্দ্র করেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আমার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

১০

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

১১

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

১২

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

১৩

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

১৪

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১৫

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১৬

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১৭

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৮

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৯

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

২০