আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি,
৫ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যের প্রশংসা

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ ঘটায় এবং শারীরিক সক্ষমতা বাড়ায়। সাংবাদিকদের মতো ব্যস্ত পেশাজীবীদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা তাদের মানসিক প্রশান্তি দেয় এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। তিনি আরও বলেন, “সাংবাদিকরা কোনো দলের নয় এবং হওয়া উচিতও নয়। তাদের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে সত্য তুলে ধরা। কোনো সাংবাদিকের কর্মকাণ্ড যেন উন্নয়ন বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, দীর্ঘদিন বিশ্বনাথে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন—এলাকার স্বার্থে সব সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করেন। তিনি এটিকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে বলেন, “বিশ্বনাথের সাংবাদিকরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের দাবি আদায়ে কাজ করছেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

আরো পড়ুন...  জগদীশপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও টুর্নামেন্টের সহযোগী সমন্বয়কারী নবীন সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দও বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন টুর্নামেন্টের সমন্বয়কারী প্রনঞ্জয় বৈদ্য অপু।

উল্লেখ্য, বিশ্বনাথের তিনটি সাংবাদিক সংগঠন—বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের অংশগ্রহণে ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’ আয়োজন করা হয়। প্রবাসী সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্ট সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০