মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার পুরুষ রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে শহরের আল আমিন কমপ্লেক্সে আয়োজিত এ শিক্ষা শিবিরে পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মো. ফারক হুসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, পৌর সেক্রেটারি মাওলানা ফারুক আহমেদসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিক্ষা শিবিরে বক্তারা রুকনদের কুরআন-হাদিস অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধৈর্য, উত্তম আচরণ ও মাধুর্যের মাধ্যমে মানুষের মন জয় করে ইসলামী আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, একই দিনে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও নিজ নিজ উপজেলা আমীরের সভাপতিত্বে অনুরূপ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন