মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
৫ জুলাই ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত এবং আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)। তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে তার।

আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। ভবিষ্যতেও সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও জনবান্ধব সমাজ গঠনে কাজ করতে চান।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায়, নিম্নআয়ের ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার উদ্দেশ্যেই নির্বাচন করতে চাই। জুনিয়াদহ ইউনিয়নের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”

আরো পড়ুন...  কালিহাতীতে নির্বাচনী লড়াই তুঙ্গে

এদিকে, কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, তারা আবুল কালাম আজাদকে একজন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে দেখেন। তাদের ভাষ্য, করোনাকালসহ বিভিন্ন সময়ে তিনি মানুষের পাশে ছিলেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস) ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চাই: জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ (আবুল বিশ্বাস)

মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নরওয়ের বাধা পেরিয়ে কী ইউরোপের অভিশাপ ভাঙতে পারবে ব্রাজিল?

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজাদপুরে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

গোলখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মঈনকে ঘিরে আলোচনা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের দাবি জানিয়ে মাগুরায় গণমিছিল ও সমাবেশ

কমলগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই: মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১.৬৪ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

১০

ইসলামপুরে রাজনৈতিক নেতাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১১

আর আর ল’ একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

১৩

কুড়িগ্রামের রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আগমন, প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

১৫

গাইবান্ধায় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

১৬

কয়রায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ সুন্দরবনের জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৭

শ্যামনগরের খোলপাটুয়া ও কপোতাক্ষ নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৮

পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

১৯

অন্যায়ভাবে স্বামীকে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলামের শিক্ষা

২০