শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে জাতীয় কবির রচিত গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা অংশ নেন।

আরো পড়ুন...  ঝালকাঠিকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

উপজেলা প্রশাসন জানায়, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত চলবে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপন কর্মসূচি। এ সময়ে প্রতিদিন আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

১০

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

১১

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

১২

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

১৩

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

১৪

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১৫

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১৬

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১৭

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৮

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৯

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

২০