শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
২১ জুন ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকায় নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির (৭৮) শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) বেলা ১১টায় মোরেলগঞ্জ মডেল মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে আট সদস্যের একটি দল আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সরোয়ার এজাহান রনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল ফকির, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আ. হাই খান, আয়নাল হোসেন, শাহজাহানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বিএনপি নেতা সোমনাথ দে, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কফিনে পুষ্পমাল্য অর্পণ করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবির ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম স. ম. কবীর আহম্মেদ মধুর সহধর্মিণী ও যুদ্ধকালীন সহযোদ্ধা।

আরো পড়ুন...  গাজীপুর-১ আসনে সংবর্ধনা অনুষ্ঠান

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০