তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
২৮ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি দাখিল করেছেন।

অভিযোগে অধ্যক্ষের পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শরীফুর রহমান এবং রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

লিখিত অভিযোগে মোট ১৬টি খাতে দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, পরিবহন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়ম, লাইব্রেরি ও ক্ষুদ্র মেরামতের নামে ভুয়া বিল, ক্রীড়া ও ইফতার তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ।

এছাড়া শিক্ষা সফর, সেমিনার, আপ্যায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ অপব্যবহার ও অতিরিক্ত ব্যয় দেখানোর অভিযোগও করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব খাতে প্রকৃত ব্যয়ের তুলনায় কয়েকগুণ বেশি অর্থ উত্তোলন করা হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভায় শ্রমিক অধিকারের প্রত্যয়

অভিযোগে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এক অধ্যাপক নিয়মিত অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করে প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ করছেন। এর ফলে কলেজের স্বাভাবিক প্রশাসনিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

অভিযোগকারীদের আশঙ্কা, অভিযুক্তরা সম্ভাব্য তদন্ত এড়াতে দ্রুত অডিট কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছেন। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে হবিগঞ্জ সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক শোয়াইব আহমেদ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারীদের দাবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত বা দুদক কর্তৃক প্রমাণিত নয়। সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

চন্দনাইশে একটি সেতুর দাবিতে বরমা ও মধ্যম চরতিবাসীর দীর্ঘদিনের অপেক্ষা

পঞ্চগড়ে আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস পালিত

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

মাগুরায় জামায়াতে ইসলামীর রুকনদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

শীলখালী চেকপোস্টে মাছবোঝাই পিকআপে ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

৬ মাস পর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

১০

মোড়েলগঞ্জে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৪

৬ মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১৫

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

১৬

উপকূলীয় এলাকা থেকে হারিয়ে যাচ্ছে কাচের গুলি (মারবেল) খেলা

১৭

মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান

১৮

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার

১৯

প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

২০