মো. সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা অংশ নেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সভাপতি আলহাজ আবু তাহের তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির।

সভায় বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আসাদুজ্জামান (রতন), উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গাজীপুরে মোবাইল কোর্ট অভিযান

বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক অনন্য ও প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের পথ দেখাবে।

উল্লেখ্য, মরহুম ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সদস্য, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মজিবর রহমান মণ্ডল।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; আটক ১

রামপালে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাতের দাবি

বাগেরহাটের রামপালে জমি বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

শ্যামনগরে সন্তানসহ গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ৩

১০

লন্ডনে আল্লামা দুবাগী সাহেব কিবলার (রহ.) ষষ্ঠ বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল সম্পন্ন

১১

কুড়িগ্রামে ১০৩ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

১২

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছে ১৭ বছরের মোসাদ্দেক, অসহায় বাবার সাহায্যের আবেদন

১৩

চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে প্রশ্ন, ওসির বক্তব্য মেলেনি

১৪

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধস, চন্দনাইশে আহত ৪

১৫

কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়নে হবে মিনি হিমাগার: চন্দনাইশে বন্যাকবলিত কৃষকদের মাঝে বীজ বিতরণ

১৬

মহারাজার দিঘিতে যুবকের মরদেহ উদ্ধার: বোনসহ দুজন গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটনের দাবি পুলিশের

১৭

মাগুরার শ্রীপুরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু, পাল্টা হামলায় নিরীহ পরিবারের বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

১৮

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

১৯

পটিয়ার কেলিশহরে রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ

২০