মৌলভীবাজার প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত মানুষ। অনুষ্ঠানে অংশ নেওয়া এক বৃদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। এ সময় উপস্থিত জনতার মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিকদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন, শ্রীমঙ্গলে চা-শ্রমিক পরিবারের ১৫০ শিক্ষার্থীকে ইতোমধ্যে স্কলারশিপ প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে দেশের ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

আরো পড়ুন...  দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। যারা এই বাজেটকে গণবিরোধী বলছে, তারা প্রকৃতপক্ষে জনগণের স্বার্থের কথা বলে না। জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা রুখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জেলার বহু গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়ন সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সময় বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক। বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চা-শ্রমিক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১০

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১১

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১২

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৩

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৪

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৫

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

১৮

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৯

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

২০