শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৃহীত এই উদ্যোগের ফলে ইতোমধ্যে যান চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী টুকু জানান, ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীরাও মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা চাই এই স্বাভাবিক অবস্থা বজায় থাকুক। সেজন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দলীয় নেতাকর্মীরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি, ঈদের ছুটিতে মানুষ নির্বিঘ্নে ও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।”

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সড়ক-মহাসড়কের অবস্থা নিয়মিত মনিটরিং করছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। “জনগণ আমাদের যে আস্থা দিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি,”—যোগ করেন তিনি।

আরো পড়ুন...  কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর উপস্থিতি সরকারের আন্তরিকতারই বহিঃপ্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহাসড়কের পরিস্থিতি ২৪ ঘণ্টা নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। তিনি জানান, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন, যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। পাশাপাশি যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, নাজুর হাইওয়ে থানার ওসি শওকত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত এই উদ্যোগ অব্যাহত থাকলে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ৪৩ বছরে পদার্পণ উদযাপন

ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই: এটিএম আজহারুল ইসলাম

বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মানবতার স্বীকৃতিতে নোয়াখালীর কিবরিয়া, অক্সফোর্ড থেকে আন্তর্জাতিক সম্মাননা

ঈদ শেষে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরে ফিরছে কর্মজীবী মানুষের ঢল

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

কটিয়াদীতে নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক মিলনমেলা

প্রীতি ক্রিকেটে কুড়িগ্রাম সদর উপজেলার দাপুটে জয়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে নলডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

চরাঞ্চলের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বিশেষ বাজেটের দাবি

১০

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল কিশোরের

১১

পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের ছোবল, মাগুরায় কৃষকের মৃত্যু

১২

অ্যাফিডেভিট বনাম পারিবারিক বিয়ে, শরণখোলায় সম্পর্ক নিয়ে তীব্র বিতর্ক

১৩

ঈদের পর মানবিক সহায়তা, জগন্নাথপুরে ৬৪ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

পঞ্চগড়ে পুকুরে পড়ে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

১৫

ককটেল বিস্ফোরণ ও হামলায় বিএনপি অফিসে রণক্ষেত্র, আহত ৫

১৬

খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে বর্ণাঢ্য সংবর্ধনা

১৭

আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

১৮

পানামার জালে ৬ গোল, প্রস্তুত ব্রাজিল

১৯

রাতেই মাঠে নামছে ব্রাজিল: খেলা কয়টায়, দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে

২০